ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে ৫৯০ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এলজিআরডি মন্ত্রীর

মোঃ জসিম উদ্দীন:

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী পদক্ষেপ।

এই কার্ডের মাধ্যমে ৫৯০ জন নারী ও তাদের পরিবার স্বল্প মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধা পাবেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, সরকার শুধু শহরকেন্দ্রিক নয়, বরং তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই কর্মসূচির আওতা আরও বাড়ানো হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় উন্নয়নে এলজিআরডি মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন এবং এই উদ্যোগের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম। তারা কার্ড বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও পরবর্তী তদারকির বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন।

এছাড়াও অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে কয়েকজন উপকারভোগী নারী আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই কার্ড পাওয়ার ফলে তাদের সংসারে অনেকটা সাশ্রয় হবে এবং তারা সরাসরি সরকারি সুবিধার অংশীদার হতে পেরে আনন্দিত।

উৎসবমুখর পরিবেশে কার্ড বিতরণ শেষ হওয়ার পর মন্ত্রী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, ২ আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে ৫৯০ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এলজিআরডি মন্ত্রীর

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :