মোঃ মাহবুবুর রহমান:
গাজীপুরের কালিয়াকৈরে আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা সাইজুদ্দিন আহমেদ। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন—এবার ঈদে অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে “আনলিমিটেড”ভাবে দাঁড়াবেন তিনি।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তার মতে, ঈদের আনন্দ কেবল ধনীদের মধ্যে সীমাবদ্ধ থাকলে তা ঈদের প্রকৃত শিক্ষা নয়; বরং সমাজের প্রতিটি মানুষ যেন সমানভাবে আনন্দ ভাগ করে নিতে পারে, সেটিই হওয়া উচিত আমাদের মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, “সমাজের গরীব-দুঃখী, অসহায় মানুষগুলোই আমাদের আপনজন। ঈদের সময় তারা যেন অভাব-অনটনের কষ্টে না থাকে, সেই লক্ষ্যেই আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। যত মানুষ আসবে, সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগিতা করা হবে।”
এ ঘোষণার পর থেকেই কালিয়াকৈরের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। স্থানীয় অনেকেই মনে করছেন, একজন জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় তার মানবিকতা ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার মধ্যেই ফুটে ওঠে। সেই দৃষ্টিকোণ থেকে সাইজুদ্দিন আহমেদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
কালিয়াকৈরের বিভিন্ন এলাকা থেকে অসহায় মানুষদের তালিকা করা হচ্ছে বলে জানা গেছে। ঈদের আগে তাদের মাঝে খাদ্যসামগ্রী, পোশাকসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।
মানবতার এই উদ্যোগ যেন সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী করে—এমনটাই প্রত্যাশা করছেন সচেতন মহল।
প্রিন্ট

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ 
মোঃ মাহবুবুর রহমান, বিশেষ প্রতিনিধি 




















