ঢাকা , শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু Logo মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় Logo বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময় Logo শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মোঃ ইকবাল হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজি রুদ্রবানা গ্রামের কিবরিয়া বাড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাসদস্যরা সরাসরি অংশ নিয়ে আটক ব্যক্তিদের পরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মো. আল আমীন ওরফে নাজমুল (৩৩) এবং কিবরিয়া শেখ (৩৫)-কে আটক করে। তল্লাশির সময় কিবরিয়ার প্যান্টের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিচ ইয়াবা, এবং আল আমীন ওরফে নাজমুলের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সর্বমোট ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা, কয়েকটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করে সেনাসদস্যরা বোয়ালমারী আর্মি ক্যাম্পে নিয়ে যান।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আল আমীন ওরফে নাজমুল আরাজি রুদ্রবানা গ্রামের মো. শাহিদ শেখের ছেলে এবং একই গ্রামের মৃত গরিব হোসেন শেখের ছেলে কিবরিয়া। রাতে দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাজালাল আলম বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরের ছয় আসনে পোস্টাল ব্যালট ২৩,৫৬৭ জন

error: Content is protected !!

আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :