মানিক কুমার দাসঃ
ফরিদপুরের গলায় ফাঁস দিয়ে লাবনী আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন ।
আজ শনিবার দিবাগত রাত ৩:০০ টা থেকে ৬:০০ টার মধ্যে উক্ত লাবনী আক্তার (২০) পিতাঃ লাল মিয়া বিশ্বাস, গ্রামঃ হারুকান্দি, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ফরিদপুর।
তার স্বামী মোঃ বাশার বিন আসাদ এর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে, রাত্রের খাবার নিয়ে ঝগড়া করে ঘরের আরার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন
বলে জানা যায়।
তার স্বামী মোঃ বাশার বিন আসাদ আজ সকাল ৭:৩০ টার দিকে ঘুম থেকে উঠে ঘরের আরার সাথে ঝুলে থাকতে দেখে সাথে সাথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট

কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 




















