ডেস্ক রিপোর্টঃ
আজ বুধবার ( ২৯ অক্টোবর) বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, জাতীয় প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের নির্মম বর্বরতা হামলায় প্রায় ৫০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অনেকেরই অবস্থা গুরুতর আশঙ্কাজনক। আমরা আন্দোলনরত শিক্ষকদের ওপর এই বর্বর ও ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শিক্ষকদের ওপর এমন ন্যাক্কারজনক ও অমানবিক আচরণ দেশের শিক্ষা ব্যবস্থা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষক সমাজ জাতির অভিভাবক। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের ইতিহাসে শিক্ষক সমাজের ওপর এমন নিষ্ঠুর আচরণ কোনো সরকারই করেনি, যা অন্তর্বর্তী সরকার করেছে। পৃথিবীর ইতিহাসেও শিক্ষক সমাজের ওপর এমন নিষ্ঠুর আচরণের ঘটনা বিরল ।
বাংলাদেশ গণমুক্তি পার্টি মনে করে, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক সমাজকে নিরাপত্তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং একই সঙ্গে আহত শিক্ষকদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং তাঁদের দাবি মেনে নিয়ে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
প্রিন্ট

সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ 
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট 





















