ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোটরসাইকেল দুর্ঘটনা

ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে এসআই বোরহান নিহত

-এস.আই বোরহান উদ্দিন।

মুরাদ হোসেনঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে বোরহান উদ্দিন (২৭) নামে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। গত প্রায় এক বছর ধরে মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মহম্মদপুর থানা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে বোয়ালমারীর দিকে আসছিলেন। পথে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজসংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে মহম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন বলেন, তিনি থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিল না। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক (ঘিলু) বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, এসআই বোরহান উদ্দিন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মোটরসাইকেল দুর্ঘটনা

ফরিদপুরের বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে এসআই বোরহান নিহত

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :