ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৪৩ ঘণ্টা পর গড়াই নদীতে ভেসে উঠল ঢাবি শিক্ষার্থীর লাশ

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তানভীর (২৩) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৪৩ ঘণ্টা পর বুধবার বেলা সোয়া ১১টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে ৫শ’ গজ দূরে ভেসে উঠে তার লাশ।

এরপর নৌবাহিনীর ডুবুরি ও পুলিশ লাশটি উদ্ধার করে। এর আগে গত সোমবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালী উপজেলার গড়াই রেলসেতুর নিচে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে তিনি নিখোঁজ হন।

ওই সময় তানভীরের আরো আটজন বন্ধুও নদীতে নেমেছিলেন। তবে তাদের মধ্যে পাঁচজন সাঁতরে নদীর তীরে উঠেন এবং ৩ জন তলিয়ে যেতে থাকেন। তখন স্থানীয়রা খুলনার বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরীর ছেলে ঐশ্বর্যসহ দু’জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও তানভীর নিখোঁজ থেকে যান। তানভীরের বাড়ি বরগুনা জেলার সদর উপজেলায়।

তিনি বরগুনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মালেকের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও কুমারখালী পুলিশ জানায়, গত সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগের ১৩ শিক্ষার্থী মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। পরে সেখান থেকে তারা কুষ্টিয়ায় লালন শাহের আখড়ায় আসেন। এরপর তাদের মধ্যে ৯ জন শহরতলী লাহিনীপাড়া এলাকায় গড়াই রেলসেতুর নিচে নামেন গোসল করতে।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন জানান, তানভীর নিখোঁজের পর গত ৪৩ ঘণ্টা ধরে কুষ্টিয়া ফায়ার সার্ভিস, খুলনা ও ঢাকা নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সোয়া ১১টার দিকে উদ্ধার অভিযান চলা অবস্থায় লাশ ভেসে উঠে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

৪৩ ঘণ্টা পর গড়াই নদীতে ভেসে উঠল ঢাবি শিক্ষার্থীর লাশ

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :