ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২য় মেয়াদে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

দেশের চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ পর্যায়ের ২ধাপে ফরিদপুরের সালথায় ২য় মেয়াদে পুনরায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ ওয়াদুদ মাতুব্বর। এছাড়া ভাইস-চেয়ারম্যার শওকত হোসেন মুকুল এবং মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ মোরশেদা খানম নির্বাচিত হয়েছেন।

২১শে মে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ২০ মে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫০ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৪২১৪৮ জনের ভোটারের মধ্যে প্রায় ৩০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোঃ ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতিকে ৩৭৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াহিদুজ্জামান মোটরসাইকেলের প্রতিকে ৫৩৪২ ( যদিও তিনি ভোটের মাঠ ছেড়ে দিয়েছিলেন) ভোট পেয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে মোঃ শওকত হোসেন মুকুল টিউবওয়েল প্রতিকে ১৬৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আছাদ মাতুব্বর চশমা প্রতিকে ১২০৫১ ভোট পেয়েছেন। এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ মোরশেদা খানম ফুটবল প্রতিকে ১৫৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শিরি বেগম কলস প্রতিকে ১২৫৫৩ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালি বলেন, উপজেলার ৫০ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

error: Content is protected !!

২য় মেয়াদে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
এফ. এম আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :