ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রায় সেঞ্চুরির কাছে, বিপাকে সাধারণ ক্রেতা

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

ভারত পেঁয়াজ আমদানি বন্ধ ও বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলি বন্দরের খুচরা বাজারে তিন-চার দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ২০-২৫ টাকা বেড়ে প্রায় সেঞ্চুরিতে পৌঁছে গেছে। মোকামে পেঁয়াজের দাম বৃদ্ধি ও সরবরাহ কম ফলে খুচরা বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

তিন-চার দিন আগে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০-৬৫ টাকা কেজি দরে। হিলি বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ৬৫ টাকার পেঁয়াজ বিক্রি বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা কেজি দরে। আর ৬০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৯০ টাকায়। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির হঠাৎ দাম বৃদ্ধি হওয়ায় নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে।

হিলি বাজারে আসা বকুল হোসেন বলেন, দুই-তিন আগেও ৬৫-৭০ টাকায় পেঁয়াজ কিনেছি। আজ এসে দেখি ৯০-৯৫ টাকা চাচ্ছে দোকানিরা। প্রতিদিনই নতুন দাম শুনতে হয়, এতে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। তিনদিনের ব্যবধানেই ২০-২৫ টাকা বেড়ে যাওয়ায় আমরা বিপাকে পড়েছি।

রিকসা চালক ইমদাদ বলেন, বাংলাদেশে কোনো কিছুর নিয়ম নেই। খেয়াল খুশিমত জিনিসের দাম বাড়ে। আমরা গরিব মানুষ, বাজারে এলেই মাথা ঘুরে যায়। কয়েকদিন আগেও ৬০-৬৫ টাকায় পেঁয়াজ কিনেছিলাম, আজ তা ৯০-৯৫ টাকা কেজি। আবার ছোট পেঁয়াজ কেউ কেউ ১০০ টাকা চাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা কীভাবে বাঁচবো?

হিলি বাজারের খুচরা ব্যবসায়ী মঈনুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে মোকামে পাইকারিতে দাম বেড়ে গেছে। এখন আমরা ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে কিনে ৯০-৯৫ টাকা কেজি দরে বিক্রি করছি। আজ শুনলাম মোকামে পেঁয়াজের কেজি ১০০ টাকা তারপর খরচ আছে আগামীকাল দেখা যাবে ১১০ টাকা কেজি বিক্রি করতে হবে। দাম বেশি থাকায় বিক্রিও কমে গেছে।

এদিকে, হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, দেশের যেসব মোকামে পেঁয়াজ আসে, সেখানেই এখন সরবরাহ কম। ভারত থেকেও আমদানি অনেক কমে গেছে। এই ঘাটতির কারণে দাম বাড়ছে। নতুন দেশি পেঁয়াজ বাজারে উঠলে দাম কমে আসবে। আর সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়, তাহলে দ্রুতই বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
বাজার কমিটির সদস্যরা বলছেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি দীর্ঘদিন বন্ধ থাকায় এবং অভ্যন্তরীণ মোকাম গুলোতে সরবরাহ কমে যাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে।

অন্য দিকে হিলি বাজারে স্বল্প পরিমাণে দেশী পাতা পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সমুদ্রসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

error: Content is protected !!

হিলি বাজারে পেঁয়াজের দাম বেড়ে প্রায় সেঞ্চুরির কাছে, বিপাকে সাধারণ ক্রেতা

আপডেট টাইম : ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :