হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী হাতিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও বিশাল শোডাউন করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হরণী ইউনিয়নের হাতিয়া বাজার প্রধান সড়কে এই শোডাউন করা হয়।
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব এর নেতৃত্বে এই শোডাউনে উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে প্রায় ৫ – ৬ হাজার মানুষ সমাবেত হয়।
এর আগে সমাবেশ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃত্বস্থানীয় কমীরা স্পীড বোট যোগে উপজেলা সদর ওছখালী থেকে ভয়ারচর পৌঁছান। এসময় প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিবকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী বয়ারচরের চেয়ারম্যান ঘাটে উপস্থিত হন। পরে শোডাউনের মাধ্যমে নেতা কর্মীদের সাথে নিয়ে পায়ে হেঁটে তিনি হাতিয়া বাজার পৌঁছান। পরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন।
এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেন , ১৭ বছর লড়াই সংগ্রাম করে টিকে থাকার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেশ নায়ক তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করছি। বিগত দিনে দলের দুঃসময়ে নেতা কর্মীদের ছেড়ে যায়নি। দলের প্রতিটি প্রোগ্রামে আপনাদের সাথে নিয়ে অংশগ্রহণ করেছি। আগামীদিনে ও আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী।
সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকে নেতা কর্মীরা গাড়ি যোগাযোগে চেয়ারম্যান ঘাট এসে পৌঁছায়। এসময় বিভিন্ন গাড়িতে ছিল নানান ধরনের বাদ্যযন্ত্র। উচ্চাসিত নেতাকর্মী মুখরীত ছিল বিভিন্ন স্লোগানে।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 





















