ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে উপ-কমিটি গঠন

হানিফ উদ্দিন সাকিবঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক ‘প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপ-কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, নতুন কর্মী অন্তর্ভুক্ত করা এবং দীর্ঘদিনের নিষ্ক্রিয় সদস্যদের পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাতিয়া উপজেলা বিএনপির উপ-কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদুর রহমান বাবর, যিনি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মাঠ পর্যায়ে একজন সক্রিয় সংগঠক হিসেবে সুপরিচিত। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফুল্লাহিল মজিদ নিশান, যিনি তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

অন্যদিকে, হাতিয়া পৌরসভা বিএনপির উপ-কমিটিতে আহবায়ক করা হয়েছে আবু শাহাদাত মো. মোকাররম বিল্লাহকে, আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন আশিক ইকবাল। এই কমিটি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ছড়িয়ে দিতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

উপজেলা ও পৌরসভা পর্যায়ের এই দুটি উপ-কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ। বার্তা প্রেরণ করেন এডভোকেট রবিউল হাসান পলাশ, যিনি জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্বদপ্তর) হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতৃবৃন্দ জানান, হাতিয়ায় এই নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপি তাদের সাংগঠনিক অবস্থানকে আরও সুদৃঢ় করতে চায়। এর ফলে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে নতুন উদ্যম ও গতি আসবে বলে আশা করছেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

হাতিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে উপ-কমিটি গঠন

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :