ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হলফনামা অনুযায়ী, আমির হামজার সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ টাকা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার টাকার কিছু বেশি। তার পেশা কৃষি ও ব্যবসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসাবে নির্বাচন অফিসে দাখিলকৃত হলফনামায় সম্পদের বিবরণীতে তিনি এ তথ্য উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, আমির হামজার শিক্ষাগত যোগ্যতা এম.টি.আই.এস (মাস্টার্স অব থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ)।

কৃষি থেকে তার বার্ষিক আয় ৫৫ হাজার টাকা এবং ব্যবসা ও পেশা থেকে আয় ৮ লাখ ৬১ হাজার ৪শ টাকা। মনোনয়নপত্র দাখিলের সময় হাতে নগদ ছিল ২ লাখ ৪৫ হাজার টাকার কিছু বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল ১২ লাখ ৪০ হাজার টাকা।

তার মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের আনুমানিক বর্তমান মূল্য ৬ লাখ টাকার বেশি।

শূন্য দশমিক ৩৩ একর জমিতে নির্মিত ভবনের মূল্য ৮৪ লাখ ৩৬ হাজার টাকা এবং বাড়ির মূল্য ২০ লাখ টাকা। কৃষিজমি রয়েছে শূন্য দশমিক ৭৮ একর। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকার বেশি।

স্ত্রী ও তিন কন্যার নামে ব্যাংকে জমা রয়েছে প্রায় ৬ লাখ ৫৪ হাজার টাকা এবং নগদ ১ লাখ টাকা। স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ (বর্তমান মূল্য ২২ লাখ টাকার বেশি) ও ১২ কাঠা কৃষিজমি রয়েছে।

আমির হামজার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী (সংশোধনী ২০১৩) আইনে দায়ের করা দুটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন বলেও হলফনামায় উল্লেখ করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল

error: Content is protected !!

হলফনামা অনুযায়ী, আমির হামজার সম্পদের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ টাকা

আপডেট টাইম : ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :