ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্বেচ্ছাসেবকলীগ নেতার নামে মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারীতে ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. শহিদুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা চুন্নু শেখসহ ৫ জনের নামে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন মামলা  করার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলার কান্দাকুল গ্রামে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. শহিদুল ইসলাম, কান্দাকুল গ্রামের ১ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. জিহাদ, চুন্নু শেখ, আব্দুস সালাম ও কালাম মোল্যা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কান্দাকুল গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে ফরিদ মোল্যা একই গ্রামের ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. শহিদুল ইসলাম ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে আসছে।
 বক্তারা আরও জানান সম্প্রতি ১২ মে সকালে কান্দাকুল গ্রামে ঘাস কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিনা বেগম ও ফরিদা বেগমের মারামারি হয়। সে মারামারি রাতে গ্রাম্য শালিসে ঘরোয়াভাবে মিটমাট করে দেয় মো. শহিদুল ও চুন্নু শেখ।
 তবে ওই রাতে আকতার মেম্বারের দোকান ঘরের সামনে থেকে কে বা কাহারা ফরিদ মোল্যাকে ধাওয়া দিয়েছে তা কেউ জানেনা। ধাওয়া খেয়ে রাস্তার পাশে একটি কচু ক্ষেতে পড়ে গিয়ে ফরিদ মোল্যার  হাত পা ও মুখমণ্ডল ক্ষত হয়ে যায়। পরে এ ঘটনাকে রাজনৈতিক ভাবে ঘুরিয়ে ফরিদ মোল্যা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে মারপিট করেছে মর্মে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদ শহিদুল ইসলাম ও চুন্নু শেখকে পুলিশ আটকও করেন। পরে আদালতে জামিনে মুক্তি পেয়েছে তাঁরা। এই মিথ্যা মামলার  তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তুলে নেয়ার আহবান জানান বক্তারা।
এ বিষয়ে ফরিদ মুঠোফোনে বলেন, ওই দিন ১২ মে রাতে আমাকে আকতার মেম্বরের দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে উঠিয়ে দেয় চুন্নুর লোকজন। পরে তাদের লোকজন ধাওয়া দিলে কচু ক্ষেতে পড়ে ক্ষত হয়েছি। তবে তাদের লোকজন আমাকে মারার জন্য ধাওয়া দিয়েছিল। এজন্য আমি থানায় গিয়ে মামলা দায়ের করেছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পদকজয়ীদের জন্য নেই পুরস্কার

error: Content is protected !!

স্বেচ্ছাসেবকলীগ নেতার নামে মিথ্যা মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :