ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

স্বর্ণের কারিগর হত্যায় একজনের ফাঁসি, দুজনের আমৃত্যু কারাদণ্ড

-ছবিঃ প্রতীকী।

iকুষ্টিয়ায় স্বর্ণের কারিগর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ সাবেক এমপির বাড়িতে বোমা হামলা মামলায় দুজনের যাবজ্জীবন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুমারখালী উপজেলার দড়ি কোমর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শহিদুর রহমান ওরফে পিরু মিঠুন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এস্টেট এলাকার ফজলুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জজ ও কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমারখালী উপজেলার সনদাহ গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে নাহিদ হাসান, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে মুন্সি অনিক হাসান ওরফে ইমরান ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার তুলশিতলা গ্রামের আফাজুদ্দীনের ছেলে ওয়াদুদ ওরফে রাজু।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ১৬ মার্চ সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দৌড়গরিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে স্বর্ণের কারিগর ইমরান হোসেনের (২২) মস্তকবিহীন মরদেহ পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় ২০ মার্চ নিহতের বাবা বাদশা শেখ আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন।

২০২০ সালের ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন। পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

স্বর্ণের কারিগর হত্যায় একজনের ফাঁসি, দুজনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :