ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের কাজ করতে হবেঃ -প্রাণিসম্পদ মন্ত্রী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ‘কয়রা কালিবাড়ী মন্দির’ প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম ও নাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তনের শেষ দিন বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মহাপরমেশ্বর আমাদের প্রতিপালক। আর প্রতিপালকের সন্তুষ্টির জন্য আমরা যার যার ধর্ম বিশ্বাস থেকে তাকে স্মরণ করি। সব ধর্মের সেরা ধর্ম হলো মানুষধর্ম। এজন্য সবার উচিত প্রভুদয়াময়ের শ্রেষ্ঠ যে জীব সেই জীবের প্রতি সাহায্যের হাত প্রসারিত করা।

মহাপ্রভু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের এই দেশকে সব ধর্মের লোকেদের জন্য শান্তির জনপদ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
তিনি আরো বলেন, ‘মন্দিরে যখন উলুধ্বনি হয় তখন হিন্দু ভাইয়েরা মন্দিরে ছুটে যান। আবার যখন মসজিদ থেকে প্রাণের আলো ছড়ানো সুরধ্বনি আযানের ধ্বনি শোনা যায় তখন আমরা ছুটে যাই মসজিদে। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর জন্য।’

এ সময় আয়োজিত এক অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি সুবাস সাহার সভাপতিত্বে এবং মিন্টু দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু প্রমুখ।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি সূর্যোদয় হতে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন এবং ২৩ ফেব্রুয়ারি শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ, আরতি কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। ২৪ ফেব্রুয়ারি গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হবে। গঙ্গাস্নানে দেশ-বিদেশের কয়েক হাজার পুর্নার্থী অংশগ্রহণ করবে। এর আগে ১৮ ফেব্রুয়ারি শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে মহানাম যজ্ঞের শুরু হয়।

এ ব্যাপারে কয়রা কালিবাড়ী মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘কুমার নদের তীরে কয়রা কালিবাড়ি মন্দিরের সুরম্য প্রাঙ্গণে নিখিল বিশ্ব পরিত্রাণে ২৫ তম বার্ষিকী ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম নাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন চলছে। ২৪ ফেব্রুয়ারি গঙ্গাস্নান মেলা। দেশ বিদেশের কয়েক হাজার পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশ নেবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কম্বোডিয়া থেকে ৯ মাসে বহিষ্কার তিন হাজারের বেশি বাংলাদেশি, আলোচনায় সাইবার স্ক্যাম

error: Content is protected !!

সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের কাজ করতে হবেঃ -প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
দীপঙ্কর অপু, বিশেষ প্রতিনিধি :