ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সুন্দরবন রক্ষায় প্লাস্টিক দূষণ কমাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

হাসান মামুন:

সুন্দরবনকে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে পিরোজপুরে জেলা পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তর-এর উদ্যোগে এবং জার্মান সরকারের (BMZ) ও হেলভেটাস জার্মানির সহায়তায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী, বাগেরহাটের সহকারী বন সংরক্ষক সুপ্রিয়া হুই, হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শরিয়ার মান্নান, রিসাইকেল জারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার মো. মনোয়ারুল ইসলাম, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী শুভাশিস ভট্টাচার্য, প্রকল্প কর্মকর্তা শাহেদা বানু সোনিয়া এবং সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী।

বক্তারা বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার সুন্দরবনের জীববৈচিত্র্য, নদ-নদী এবং পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ সংকট মোকাবিলায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, প্রকল্পের আওতায় সুন্দরবনসংলগ্ন পাঁচ জেলার ১৭টি উপজেলায় ৫৩০ জন তরুণকে নিয়ে ১৭টি যুব ফোরাম গঠন করা হয়েছে। এসব ফোরাম ইতোমধ্যে ৩০০টির বেশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ১ লাখ ৭০ হাজার পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করেছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা পরিবেশবান্ধব বিভিন্ন পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের সদস্য এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

সুন্দরবন রক্ষায় প্লাস্টিক দূষণ কমাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :