ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালনে ফরিদপুরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালনে ফরিদপুরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত  হয়েছে। গতকাল মঙ্গলবার ইয়ুথনেট গ্লোবাল, পিওর আর্থ বাংলাদেশ ও ইউনিসেফ যৌথভাবে ফরিদপুরে ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করে।
এ উপলক্ষে জন সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধনের আয়োজন করেন। এবারের স্লোগান ছিল “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”।
র‍্যালিটি সরকারি ইয়াসিন কলেজ থেকে শুরু করে শহরের টেপাখোলা  লেকপাড়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এতে অংশগ্রহণ করে ছিলেন যুব সংগঠন, এনজিও ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আলোচনা সভায় সিসা দূষণের ভয়াবহ প্রভাব তুলে ধরা হয়। পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. মাহফুজার রহমান বলেন, “যুব সমাজকে সিসা দূষণ প্রতিরোধে যুক্ত করতে হবে।” ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “এই লড়াই আমাদের শিশুদের জন্য সুস্বাস্থ্য ও সিসামুক্ত ভবিষ্যৎ গড়ার।”
ফরিদপুরের তরুণ জলবায়ু কর্মী শাহরীন ইসলাম মাহিন বলেন,”সিসা দূষণ প্রতিরোধে এখনই সবাইকে সচেতন হতে হবে।” প্রচারাভিযান শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি ৫ দফা দাবি জানায়, যার মধ্যে রয়েছে সিসা দূষণের উৎস চিহ্নিত করা, আইন প্রণয়ন ও গণসচেতনতা বৃদ্ধি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-মা ও শিক্ষকদের অবাধ্য হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না: সেলিমুজ্জামান সেলিম এমপি

error: Content is protected !!

সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালনে ফরিদপুরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :