ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সালথায় বর্বরচিত হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ 

সালথায় নাশকতার নিন্দা ও প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন।

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস, সালথা থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালে বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সালথা শাখা ও উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা বৃন্দ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি সারাদেশে সহিংসতা করছে। এরই ধারাবাহিতায় সালথায় তারা হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সালথার জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে গুজব ছড়িয়ে সালথা উপজেলার বিভিন্ন সরকারী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে উত্তেজিত জনতা। এসময় তারা ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি পুড়িয়ে দেয়। এতে জুবায়ের নামে আহত এক যুবকের মৃত্যু হয়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরের সালথায় আজ মঙ্গলবার বিকেলে সালথা উপজেলা চত্বরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

সালথায় বর্বরচিত হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ 

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :