ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সারাদেশে এনসিপির সাড়া দেখে বলা হচ্ছে নিবন্ধনের কাগজে ঝামেলা আছেঃ -হান্নান মাসউদ

হানিফ উদ্দিন সাকিবঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, যখন সারাদেশে এত হাজার হাজার মানুষের সাড়া তখন বলতেসে নিবন্ধনের কাগজে নাকি ঝামেলা আছে। নিবন্ধন দেওয়া যাবে কিনা সেটা নিয়ে ভাবতে হবে। প্রতিটি জায়গায় কিভাবে বাঁধা সৃষ্টি করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন ধরে দেশে একটা এস্টাবলিশমেন্ট আছে তারা চায় দেশ একইভাবে চলবে তাহলে তাদের প্রত্যেকের পকেটে টাকা যাবে। আর আমরা যারা নতুন রাজনীতির কথা বলি আমাদের প্রত্যেকের মানসিকতা হচ্ছে পুরো এই ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা গড়ে তুলবো। আমাদের এই অভ্যুত্থানে আমরা প্রত্যেকে গুলির সামনে থেকে ফিরে আসছি। আমাদের প্রত্যেকের চিন্তা হচ্ছে একজন মেম্বার (ইউপি সদস্য) কিভাবে সৎ ভাবে নির্বাচিত হবে, সৎ মানুষ কিভাবে মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হবে সেই পরিস্থিতি আমরা তৈরি করবো সমাজে।

তিনি আরও বলেন, আমাদের চিন্তা হচ্ছে একটা নিয়োগের ক্ষেত্রে,  পুলিশ অফিসার নিয়োগের ক্ষেত্রে কোটি টাকা লক্ষ টাকা আপনারা ঘুষ খান সেই ঘুষ ব্যতীত একটা যোগ্য ব্যক্তি কিভাবে নিয়োগ পাবে। তাহলে আপনাদের কাছ থেকে টাকা খেতে পারবে না। মানুষকে ভালো সার্ভিস দিবে। আমরা এই যে এত পরিবর্তনের কথা বলছি সারাদেশব্যপী সেটা পলিটিকাল এস্টাবলিশমেন্ট বলেন যারা এতদিন বড় বড় নেতা ছিল, মেম্বার (ইউপি সদস্য) ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল তারা কিন্তু এটা সহ্য করতে পারে না।

তিনি বলেন, বড় বড় ব্যবসায়ীরা সহ্য করতে পারে না। আমলারা সহ্য করতে পারে না, পুলিশ অফিসাররা সহ্য করতে পারে না, আর্মি সহ্য করতে পারে না কেউই সহ্য করতে পারে না সেই জন্য সবার শত্রু হই। আমরা এনসিপি একটা রাজনৈতিক দল করলাম সারাদেশে এত সমর্থন হাজার হাজার মানুষ আমরা যেখানে যাই সেখানে যে সাড়া আমাদের এত নেতাকর্মী আছে। আমরা বললাম আমরা শাপলা প্রতীক দলের প্রতীক হিসেবে চাই। কয়েকদিনে যখন দেখল শাপলা প্রতীকের সাড়া, জোয়ার শুরু হয়েছে, মানুষজন শাপলা নিয়ে এসে এসে আমাদের দিচ্ছে। বলে যে শাপলাকে দলের প্রতীক হিসেবে দেওয়া যাবে না।

হান্নান মাসউদ বলেন, প্রথমে বলেছে দেওয়া যাবে আপনারা প্রস্তাব করেন। আমরা তাদের সাথে কথা বলে প্রপোজাল দিসিলাম এখন বলছে দেওয়া যাবে না। এটা এস্টাবলিশমেন্ট। আপনারা বলতে পারেন আপনাদের সরকার কেনো দিচ্ছে না। সরকারও একটা এস্টাবলিশমেন্ট, একটা প্রক্রিয়া, প্রসেসটাই হচ্ছে এমন একেবারে ইউনিয়ন পরিষদের সচিব থেকে মন্ত্রী পর্যন্ত-রাষ্ট্রপতি পর্যন্ত পুরোটা মিলিয়ে সরকার। সরকার একভাবে ড. ইউনূস একজন না।

তিনি বলেন, আমরা বলেছি শেখ হাসিনার গুলির বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে সেভাবে লড়াই করবো। আমরা পরিবর্তন আনবো ইনশাআল্লাহ।  সেটা এই হাতিয়ায় আনবো, সেটা সারা বাংলাদেশে আনবো ইনশাআল্লাহ। আমাদের এই পরিবর্তনের ছোয়া সারা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছাব ইনশাআল্লাহ।  ওই যে বলছিনা একজনের জন্য ১০ লাখ টাকা বাজেট সেই বাজেট প্রত্যেক মানুষের কাছে পৌছাবে। এটার জন্য আমরা আপনাদেরকে সঙ্গী হিসেবে চাই।

আলহাজ্ব মাওলানা শামছুল হুদার সভাপতিত্বে উঠান বৈঠকে আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মাওলানা আবদুল মালেক, এ গণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণ

error: Content is protected !!

সারাদেশে এনসিপির সাড়া দেখে বলা হচ্ছে নিবন্ধনের কাগজে ঝামেলা আছেঃ -হান্নান মাসউদ

আপডেট টাইম : ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :