ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে

মোঃ নুরুল ইসলাম:

সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় বিদ্যালয়ের খেলার মাঠ। বর্ষা মৌসুমে টানা কয়েক মাস মাঠজুড়ে জমে থাকে পানি। বছরের প্রায় ছয় মাসই মাঠ পানির নিচে থাকায় খেলাধুলা তো দূরের কথা, বিদ্যালয়ে স্বাভাবিক চলাচলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

এমন চিত্র ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ১২৫ নম্বর চন্দ্রপাড়া সরদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

স্থানীয়দের অভিযোগ, একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের মাঠের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে পানি দীর্ঘ সময় ধরে জমে থাকায় মাঠটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাতায়াত, খেলাধুলা এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিদ্যালয়ের মাঠ দীর্ঘ সময় পানির নিচে থাকায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

শুধু খেলাধুলার সুযোগই নয়, মাঠে দীর্ঘদিন পানি জমে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাঁদের আশঙ্কা, অসতর্কতার কারণে কোনো শিক্ষার্থী পানিতে পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সমস্যা থাকলেও এর স্থায়ী সমাধান হয়নি। সাময়িকভাবে পানি সরিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য প্রয়োজন কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা। পাশাপাশি বিদ্যালয়ের মাঠটি সংস্কার করে উঁচু করা জরুরি।

তাঁদের দাবি, দ্রুত মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি মাটি ভরাট করে মাঠটি সংস্কার করা হলে শিক্ষার্থীরা নিরাপদে চলাচল ও খেলাধুলা করতে পারবে। এতে বিদ্যালয়ের পরিবেশও আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব হবে।

কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

এখন দেখার বিষয়, চন্দ্রপাড়া সরদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ, বছরের প্রায় ছয় মাস পানির নিচে

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :