ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাভারের আমিনবাজারে প্রাইভেটকার রাখা নিয়ে দ্বন্দ্বঃ পিটিয়ে হত্যা করা হলো এসবির এসআইকে

-আলতাফ হোসেন।

খোকন হাওলাদারঃ

ঢাকার সাভারের আমিনবাজারে একটি পোশাক কারখানার সামনে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক কর্মকর্তা পিটিয়ে হত্যার শিকার হয়েছেন।

​শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির মালিবাগ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। এ সময় বাবার সাথে থাকা তাঁর ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় নিজস্ব বাসভবনে বসবাস করছিলেন। শনিবার রাতে বাসার কাছেই একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখাকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ জনের একটি দল আলতাফ হোসেন ও তাঁর ছেলের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা-কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালায় এবং বেধড়ক পেটাতে থাকে।

​গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার খবর পেয়ে আমরা তদন্তে নেমেছি। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

​মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছের

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

error: Content is protected !!

সাভারের আমিনবাজারে প্রাইভেটকার রাখা নিয়ে দ্বন্দ্বঃ পিটিয়ে হত্যা করা হলো এসবির এসআইকে

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি :