ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান দুই ভাইয়ের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক সংসদ সদস্য মোঃ রেজাউল হক চৌধুরী এবং তার ছোট ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহামেদ টোকেন চৌধুরীর ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব চেয়ে পৃথক দুইটি নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলা কার্যালয়।

আজ বুধবার (৯ জুলাই) দুপুর ১ টার সময় কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সাইদুর রহমানের নেতৃত্বে উপজেলার সোনাইকুন্ড গ্রামের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বাড়িতে এ নোটিশ ঝুলানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ গোপনের গুরুতর অভিযোগ রয়েছে। দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী, নির্ধারিত ফরমে সম্পদ বিবরণী ২১ কার্য দিবসে মধ্যে জমা দিতে বলা হয়েছে।

সাবেক এমপি রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচিত সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার ছোট ভাই বুলবুল আহামেদ টোকেন চৌধুরী ছিলেন দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি এবং দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

দুদকের নোটিশ জারির পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ জুলাইয়ের পর থেকেই তারা উভয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। বর্তমানে তাদের কেউই নিজ বাড়িতে অবস্থান করছেন না।

এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, আমরা এসেছি এমপি সাহবের ও তার ভাই টোকেন চৌধুরীর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিতে। তারা বাড়ি না থাকায় তার বাড়িতে ঝুলিয়ে রাখা হয়। তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। নির্ধারিত সময়ের মধ্য সম্পদের বিবরণী জমা না দিলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চা–বাগানের শিশুদের স্কুলব্যাগ-খাতা-পেনসিল উপহার

error: Content is protected !!

সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান দুই ভাইয়ের সম্পদের হিসাব চেয়ে দুদকের নোটিশ

আপডেট টাইম : ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :