ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাত দিনের ‘হাজতবাস’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর পুলিশি হেফাজতে থাকা হাতিটি অবশেষে আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় এক সপ্তাহ সদরপুর থানা প্রাঙ্গণে রাখা এই বিশাল প্রাণীটি স্থানীয়দের ব্যাপক কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।

মঙ্গলবার (৪ আগস্ট) আদালত সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে হাতিটি মালিকের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, নওগাঁ জেলার ব্যবসায়ী দুলাল দেওয়ানের কাছে হাতিটি ফিরিয়ে দেওয়া হবে। তিনি বিভিন্ন সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দিয়ে থাকেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত গত ২৮ জুলাই সদরপুর উপজেলার আটরশী এলাকায়। অভিযোগ রয়েছে, হাতি নিয়ে চাঁদা সংগ্রহের সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাঁদা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের কোলে থাকা ১০ মাস বয়সী শিশু আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে হাতির মাহুতকে আটক করে মারধর করে এবং হাতিটিকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে আটক করে এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে।

পরদিন আটক মাহুত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা বকুল মিয়া (২৪)-কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে জব্দ করা হাতিটি কার কাছে হস্তান্তর করা হবে, সে বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করে পুলিশ।

সাত দিন থানায় অবস্থানকালে হাতিটির পরিচর্যায় ছিল বিশেষ ব্যবস্থা। মালিকের পক্ষ থেকে পাঠানো মাহুত নাজমুল সরদার নিয়মিত গোসল করানো, খাওয়ানো এবং সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব পালন করেন। একটি পূর্ণবয়স্ক হাতির জন্য প্রতিদিন বিপুল পরিমাণ কলাগাছ, ঘাস ও অন্যান্য খাদ্যের প্রয়োজন হওয়ায় পুলিশকে বেশ বেগ পেতে হয়। স্থানীয় বাসিন্দা এবং মালিকের সহযোগিতায় প্রতিদিন খাদ্যের ব্যবস্থা করা হয়।

এ সময় থানা প্রাঙ্গণে হাতিটিকে দেখতে প্রতিদিনই ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন। দর্শনার্থীদের ভিড় সামাল দিতে পুলিশকে অতিরিক্ত সতর্ক থাকতে হয়।

হাতিটির বর্তমান তত্ত্বাবধায়ক নাজমুল সরদার বলেন, “পুলিশ আনুষ্ঠানিকভাবে হাতিটি আমার কাছে বুঝিয়ে দিলেই আমি এটি নিয়ে মালিকের কাছে চলে যাব।”

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ জানান, আদালতের নির্দেশ হাতে পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুতই হাতিটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।

দীর্ঘ সাত দিন থানায় একটি বিশাল আকৃতির বন্য প্রাণীর অবস্থান সদরপুরে এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দেয়। তবে আদালতের নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়ে সেই অধ্যায়েরও অবসান ঘটতে যাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

সাত দিনের ‘হাজতবাস’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি

আপডেট টাইম : ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :