ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাতক্ষীরায় চিংড়ির ঘেরে গৃহবধূর লাশ

প্রতীকী ছবি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি চিংড়ির ঘের থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের অনন্তপুর-মাজাট গ্রামের চিংড়ির ঘের থেকে নুরুন্নেছা বেগম (৩৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি অনন্তপুর-মাজাট গ্রামের গ্রামের আবদুল গফ্ফার গাজীর স্ত্রী এবং চার সন্তানের জননী।

নিহত গৃহবধূর স্বামী আবদুল গফ্ফার বলেন, গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তাঁর স্ত্রী নুরুন্নেছা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশপাশসহ বিভিন্ন জায়গায় রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস মেলেনি।

পরে আজ ভোরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মোশারফ হোসেনের চিংড়ি ঘেরের পানিতে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, নুরুন্নেছা বেগম প্রায়ই মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ছেড়ে বাইরে চলে যেতেন। পরে খোঁজাখুঁজি করে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হতো। তবে গতকাল রাতে বাড়ির পেছন দিকের চিংড়ি ঘের এলাকায় নুরুন্নেছা বেগমের যাওয়া ও তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই ধারণা করা যাচ্ছে না।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত ওই গৃহবধূর স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

সাতক্ষীরায় চিংড়ির ঘেরে গৃহবধূর লাশ

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
ডেস্ক রিপোর্টঃ :