ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

রনি আহমেদ রাজু:

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)।

মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সংগঠনের সভাপতি মো. ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহের জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দৈনিক *আলোকিত সকাল* পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একজন সাংবাদিক তথ্য ও চিত্র সংগ্রহ করতে গেলে তাকে বাধা দেওয়া, সাংবাদিকতা পেশা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের কাজে বাধা দেওয়া শুধু সাংবাদিকের অধিকার ক্ষুণ্ন করে না, বরং জনগণের তথ্য জানার অধিকারকেও ব্যাহত করে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অসৌজন্যমূলক ও হয়রানিমূলক আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :