দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আব্দুস সালাম তালুকদারঃ গাজীপুরের চন্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা চত্বরে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট তিন উপজেলা নিয়ে গঠিত সাংবাদিক কল্যান তহবিলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি সাংবাদিক আসাদুল্লাহ আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল রেজা, সাংবাদিক আব্দুর রহমান মানিক, শফিকুল ইসলাম, ভোরের কাগজ, ডেইলি পোস্ট ও সময়ের প্রত্যাশার প্রতিনিধি মোঃ আবদুস সালাম তালুকদার, সাংবাদিক আরাফাত, জাকির হোসেন সনি ও নিশান বাবুসহ সাংবাদিক কল্যান তহবিলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অপব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা, যা দেশের গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকি।
আব্দুস সালাম তালুকদারঃ
গাজীপুরের চন্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা চত্বরে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট তিন উপজেলা নিয়ে গঠিত সাংবাদিক কল্যান তহবিলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি সাংবাদিক আসাদুল্লাহ আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল রেজা, সাংবাদিক আব্দুর রহমান মানিক, শফিকুল ইসলাম, ভোরের কাগজ, ডেইলি পোস্ট ও সময়ের প্রত্যাশার প্রতিনিধি মোঃ আবদুস সালাম তালুকদার, সাংবাদিক আরাফাত, জাকির হোসেন সনি ও নিশান বাবুসহ সাংবাদিক কল্যান তহবিলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অপব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে গণমাধ্যমের ওপর হামলা, যা দেশের গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকি।