ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজাপুরে মানববন্ধন

মোঃ অহিদ সাইফুলঃ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন- কে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকান্ডে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশব্যাপী সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ১১ আগাস্ট ( সোমবার) ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাব চত্তরে মানববন্ধন করেছে রাজাপুর উপজেলার সম্মিলিত সাংবাদিক সমাজ।

সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে রাজাপুর প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজাপুর প্রেসক্লাবে সভাপতি মো: মনিরুজ্জামান খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু,রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহিম রেজা, মফস্বল সাংবাদিক ইউনিয়নের রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী।

বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে সাংবাদিক তুহিন নির্মমভাবে খুন হতেন না। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব অসংখ্য সাংবাদিক হত্যার বিচার দাবি আমাদের।

বক্তরা আরো বলেন, তুহিন হত্যার বিচার দ্রুত বিচার টাইব্যুনালে করার দাবি জানাচ্ছি।

এই ঘটনার নেপথ্যে থাকা খুনিদের মদদদাতাদেরও গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়নের দাবি ও জানাচ্ছি । মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ অহিদ সাইফুল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আজকের নামাজের সময়সূচি: ২৪ অক্টোবর ২০২৬

error: Content is protected !!

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যাকান্ডের বিচারের দাবিতে রাজাপুরে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :