ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সরকার সকলের বাসযোগ্য সমাজ বিনির্মাণে কাজ করছে: এমপি হারুন অর রশীদ

সাহিদা পারভীন:

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ বলেছেন, সরকার সকলের জন্য একটি বাসযোগ্য সমাজ বিনির্মাণে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে কালুখালী সরকারি কলেজের হলরুমে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এমপি হারুন অর রশীদ বলেন, “অতীতে আমরা ষড়যন্ত্রের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। তাই ষড়যন্ত্রকারীরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারবে না।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টরা এখনো সমাজের মধ্যেই অবস্থান করছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা দেশবিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেব না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান, সাবেক আহ্বায়ক কে এম আইনুল হাবিব, জিয়াউর রহমান জিরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, শাহ জালাল, প্রচার সম্পাদক আবু তালেব, যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান, ছাত্রদলের সভাপতি জামাল খান, মহিলা দলের নেত্রী মেরিনা প্রিন্স এবং আকলিমা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

error: Content is protected !!

সরকার সকলের বাসযোগ্য সমাজ বিনির্মাণে কাজ করছে: এমপি হারুন অর রশীদ

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :