মো: কাজল ইসলামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে কৃষকরা একটি সার ডিলারের গুদামের টিনের বেড়া ভাঙচুর করেছেন। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে কচাকাটার একটি সার ডিলার পয়েন্টের সামনে সারের জন্য ভিড় করেন স্থানীয় কৃষকরা। সকাল ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত সারের জন্য অপেক্ষা করার পরেও সার সরবরাহের অনিয়মের কারণে সার না পেয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
স্থানীয় কৃষক মো: রবিউল ইসলাম ও মো: জাহিদুল ইসলামসহ আরও কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। এতে করে সবার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
কৃষকরা একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সার ডিলারের গুদামের দিকে অগ্রসর হতে থাকেন। এ সময় পরিবেশ তুমুল উত্তেজনা ও উত্তপ্ত সৃষ্টি হয়। পরিস্থিতি এতোটায় ভয়াবহ রূপ ধারণ করে যে, কৃষকরা নিয়ন্ত্রণ হারিয়ে গুদামের টিনের বেড়া ভাঙচুর শুরু করে।
পরে পরিস্থিতি শান্ত করতে দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ক্ষুব্ধ কৃষকদের নিয়ন্ত্রণে আনেন। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। তবে পত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এ দিকে কৃষক ও স্থানীয়দের অভিযোগ, বর্তমান ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে সার না পেয়ে ফসল উৎপাদনের চরমভাবে ব্যহত হচ্ছে। সার সংগ্রহের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় অপেক্ষা করেও সার না পেয়ে খালি হাতে যাচ্ছেন কৃষকরা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক শ্রেণী। ফলে ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির আশঙ্কা ও আর্থিক ক্ষতি সম্মুখিন হবেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও কৃষকদের দাবি, দ্রুত সার সংকটের মতো ভিত্তিহীন যুক্তি দূর করে সময় মতো সার সরবরাহ করে কৃষকদের চাহিদা পূরর্ণ করা হোক। এবং প্রশাসনের নিকট সার নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব 
কাজল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি 





















