ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে মিথ্যা-ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ভাষাণচর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ফরিদপুরের সদরপুরে, ৫নং ভাষাণচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৭ জুলাই বুধবার দুপুর ১২টায় ভাষাণচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান শেখ গোলাম কাউছার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

শেখ গোলাম কাউছার তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ জুলাই আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে আমার ইউপি কার্যালয়ে কয়েকজন সংবাদকর্মী প্রবেশ করেন। আমি তাদের পরিচয় জানতে চাইলে তার আমাকে সাংবাদিক পরিচয় দেয়। কিন্তু তারা পূর্ব থেকেই আমার অফিসের ইউপি সচিবের এবং আমার ভিডিও করতে থাকেন। আমি তাদেরকে জানাই, আমার কোনো বক্তব্য দিতে হলে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

তিনি বলেন, ভাষাণচর ইউপির ৮জন সদস্যের আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক, ফরিদপুর মহোদয় ইউপি কার্যালয়ে এসে দীর্ঘ সময় ১২ জন ইউপি সদস্যের উপস্থিতিতে উভয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল এর দিক নির্দেশনার আলোকে সমঝোতা করে দিয়ে যান। তারপরও গণমাধ্যম কর্মীরা আমাকে বার-বার উক্ত অভিযোগের বিষয়ে অজ্ঞাতে ভিডিও করে তারা অফিস কক্ষের বাহিরে চলে যান।

পরবর্তীতে গণমাধ্যাম কর্মী দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আমি ও ইউপি সদস্যগণ এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে উভয়ের মধ্যে মিমাংসা করে দেই। কিন্তু আমার ও ইউপি সচিবের বিরুদ্ধে তারা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করে যাচ্ছে, যাহা ডাহা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।

তিনি গণমাধ্যম কর্মীদের মনগড়া এবং স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংবাদ পরিবেশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং উপস্থিত সাংবাদিকদের সঠিকভাবে চিহ্নিত করে সংবাদ পরিবেশনের আহবান জানান।

সংবাদ সম্মেলনে সদরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে মিথ্যা-ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ভাষাণচর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :