দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
সদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় ৫ কোটি টাকা
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে আজ বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে ৮টি দোকানের প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। সদরপুর ও ভাংগার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, স্থানীয় লোকজন, থানা পুলিশের সহযোগীতায় প্রায় ২ ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রনে আনে। এসময় আগুন নিভানোর চেষ্টাকালে সংবাদিক মোশাররফ হোসেন পারভেজসহ ৫জন আহত হয় । স্থানীয় সুত্রে জানা গেছে, রাজিবের কস্মেটিকের দোকানর বৈদ্যুৎতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। মুহূর্তের মধ্যের্ গফফার ক্লোথ ষ্টোর, বর্নিক কসমেটিকসসহ ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়লে পাশ্ববতি টিপু সুলতান মার্কেটে বাধন ফ্যাশন হাউসের মালামাল পুড়ে যায়। উক্ত ঘটনা স্থান পরিদর্শন করেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, সদরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে আজ বুধবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে ৮টি দোকানের প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।