ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড

নুরুল ইসলামঃ 

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের হাওলাদার কান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ইয়াবাসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ৮টায় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া এ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃতরা উভয়ে ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মোঃ আশরাফ কাজীর পুত্র আমিনুল কাজী(৩১) ও খলিল শেখের পুত্র আজিজুল শেখ (২৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট অপরাধে কোনো ধরনের ছাড় না দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই ইয়াবাসেবীর কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :