ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

মোঃ নুরুল ইসলাম:

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সদরপুর উপজেলার যাত্রাবাড়ীস্থ সদরপুর পরিবেশ ক্লাবে Society Development Committee (SDC)-এর উদ্যোগে এবং Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Society Development Committee (SDC)-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন, SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজি, টেকনিক্যাল অফিসার পূর্ণেন্দু দাস সজল, তড়িত কুমার রায় (MIS ও Documentation Officer), মোঃ মুসফিকুল মুকিত খান (Environment and RECP Officer) এবং সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান সজল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল রাজি। এ সময় নারীদের অংশগ্রহণে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জহুরুল হক।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা পলি বেগম তার জীবনের সংগ্রাম ও সফলতার গল্প উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন। তিনি নিজের অভিজ্ঞতার মাধ্যমে নারীদের আত্মবিশ্বাস, পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য এবং নারী উন্নয়নে Society Development Committee (SDC)-এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করেন।

সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন কৃষিক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশের কৃষি উন্নয়নে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা বৃদ্ধি ও সুযোগ সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতে আরও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এছাড়া আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য, নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকার এবং এ ক্ষেত্রে করণীয় বিষয়গুলোও তুলে ধরেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে SMART প্রকল্পের একজন টেকনিক্যাল অফিসার এবং একজন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এ সম্মাননা তুলে দেন SDC-এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এবং সদরপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুসনেয়ারা খাতুন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের

error: Content is protected !!

সদরপুরে পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :