ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন

নুরুল ইসলামঃ

দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, সদরপুর, ফরিদপুরের উদ্যোগে সোমবার (৩ আগস্ট ২০২৬) এ কার্যক্রমের শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। তিনি আনুষ্ঠানিকভাবে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করে বলেন, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে ৫০০টি লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, দেশীয় মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পর্যায়ক্রমে সদরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের জনসচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধ এবং দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। তিনি এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

সদরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রচারণার উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :