ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১২ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে ওই কিশোরীর বাড়িতে যায়। প্রথমে তারা বাড়ির দরজায় ডাকাডাকি করে। দরজা না খোলায় জোরপূর্বক ঘরে প্রবেশ করে কিশোরীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সরে যেতে বাধ্য করা হয়।

অভিযোগ অনুযায়ী, কিশোরীকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তিনজন ধর্ষণ করে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের দুই সহযোগী মোটরসাইকেলে করে তাকে প্রধান সড়কে নিয়ে আসে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক দুইজন হলেন হেলাল মৃধা (১৮) ও রহিজ শিকদার (১৭)। তবে অভিযোগে উল্লিখিত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে ভুক্তভোগীকে আজ শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে: মির্জা ফখরুল

error: Content is protected !!

সদরপুরে কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ২

আপডেট টাইম : ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :