ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম:

ফরিদপুরের সদরপুরে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ–এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪ মার্চ (বুধবার) বেলা ১১টায় উপজেলা দরবার হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনজুর হোসেন খান, ফরিদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ রুহুল আমীন রহমানী, সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন এবং উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতী রেজাউল করীম প্রমুখ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন সদরপুর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ রেজাউল করিম।

‘সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, দারিদ্র বিমোচনে অংশ নিন’—এই প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাবুরচর বাজার জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আব্দুল লতিফ।

অনুষ্ঠানে বক্তারা যাকাত আদায়ের গুরুত্ব, মানবকল্যাণে যাকাতের ইতিবাচক প্রভাব এবং দারিদ্র বিমোচনে এর কার্যকর ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। সেমিনারে জানানো হয়, আদায়কৃত যাকাতের ৮০ শতাংশ অর্থ নিজ উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়ে থাকে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ যাকাত ফান্ডে যাকাত পরিশোধ করে আয়কর রিটার্নে রেয়াত সুবিধা লাভ করতে পারেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যের জোগান দিচ্ছে বিএমডিএ

error: Content is protected !!

সদরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে যাকাত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :