ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

যশোরে জামায়াতের রুকন শিক্ষা শিবির

সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবেঃ মিয়া গোলাম পরওয়ার

মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের গণতন্ত্র সুরক্ষায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন অপরিহার্য। সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতির মুক্তি মিলবে না, সেই নির্বাচনে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বার্থ অটুট রাখতে এমন একটি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

–

শনিবার (২১ জুন) সকাল ৯টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

–

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, যারা দীর্ঘদিন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এসেছে, তারাই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এবং ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজ দেশের জনগণ সেই অনিয়মের শিকার।
ভারতের ভূমিকাকে বাংলাদেশের জন্য হুমকি আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারত দীর্ঘদিন ধরে আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে। তারা এখন এক দণ্ডিত খুনিকে আশ্রয় দিয়ে নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। জাতিকে এই চক্রান্তের বিষয়ে সজাগ থাকতে হবে।

–

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের অভ্যন্তরে কোনো বিদেশি বা স্বার্থান্বেষী শক্তি আগামী নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে গণজাগরণ ঘটাতে হবে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও সেই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

–

জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান তুলে ধরে অধ্যাপক পরওয়ার বলেন, আমরা সবসময় সকল দলের অংশগ্রহণে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন চাই। তবে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন আয়োজনের আগে খুনিদের বিচার এবং প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কার করা জরুরী। আর এ দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। দ্রুত এই কাজ সম্পন্ন করে নির্বাচনকাল ঘোষণা করা হলে জামায়াত আপত্তি করবে না।

–

স্বাধীনতার ৫৪ বছর পরেও জাতি কেন ঐক্যবদ্ধ হতে পারেনি- সে প্রশ্ন রেখে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, আজ নতুন করে পুরোনো বিতর্ক উসকে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্র। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

–

তিনি আরো বলেন, এই জাতিকে কার্যকর গণতন্ত্র, ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ও ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সামনে প্রতিকূলতা যতই আসুক, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে আমরা পিছপা হবো না।

–

জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল তার বক্তব্যে বলেন, আমাদের দায়িত্ব ইসলামের মূলনীতিকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করা এবং সমাজে সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখা। রুকন হিসেবে নিজেকে সবসময় আদর্শবান, শৃঙ্খলাপূর্ণ এবং আমানতদার হিসেবে গড়ে তুলতে হবে। মান উন্নয়ন ছাড়া আন্দোলন শক্তিশালী হয় না।

–

জামায়াতে ইসলামী আয়োজিত রুকন শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক, যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, পেশাজীবী থানার আমির খন্দকার রশিদুজ্জামান রতন, যশোর শহর আমির অধ্যাপক শামসুজ্জামান প্রমুখ। রুকন শিক্ষা শিবির সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী যশোর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

যশোরে জামায়াতের রুকন শিক্ষা শিবির

সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবেঃ মিয়া গোলাম পরওয়ার

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
মোঃ নূর-ই-আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :