ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

পরিতোষ কুমার বৈদ্যঃ

সাতক্ষীরার শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব দানকারী গ্রামে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জি এম মাছুম বিল্লাহর বাড়িতে দেশিও অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শ্যামনগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন বিহীন বসতভিটার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে পোল্ট্রি ফার্ম স্থাপন করে একই গ্রামের অভিযুক্ত করিম ও তার পরিবার। অস্বাস্থ্যসম্মত পরিবেশে পোল্ট্রি চাষ করায় আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবেশসম্মতভাবে পোল্ট্রি চাষ করার অনুরোধ জানালে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জেরে তারা বিজ্ঞ আদালতে একটি মিথ্যা পিটিশন মামলা দায়ের করেন। আগামী ৬ অক্টোবর পিটিশনটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। ভুক্তভোগীকে আইনের কাছে দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। এক মাস ধরে হারিয়ে যাওয়া সংবাদকর্মীর পোষা ৩টি কবুতর আটকে রাখে করিম ও তার স্ত্রী খাদিজা। গতকাল স্থানীয়দের সহযোগিতায় কবুতর গুলো আনতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আজ (৩ অক্টোবর) সকাল ১০টায় করিমের ইন্ধনে তার স্ত্রী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশীর উপর অতর্কিত হামলা চালায়। এসময় খাদিজা বেগম ভুক্তভোগী পরিবারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরিবারটি কোনরকম ভ্রুক্ষেপ না করে সংবাদকর্মীর বসতবাড়ির সীমানা পিলার উপড়ে ফেলে। এর কিছুক্ষণ পর তার ভিটা থেকে মাটি কেটে ধানের জমিতে ফেলে দেয়। বাঁধা দেওয়ার চেষ্টা করলে হিংস্র মহিলা খাদিজা বেগম কোদাল, লোহার শাবল ও দা নিয়ে তাকে মারপিট ও খুন করার উদ্দেশ্যে তেড়ে আসেন। এ সময় তারা বসতভিটার ক্ষতি সাধন, মাদক ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিবাদীদের এমন উগ্র ও বেপরোয়া আচরণে যেকোনো মুহূর্তে বড় ধরনের আইন-শৃঙ্খলার অবনতি বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করার পর আইনি সহায়তা পেতে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ পিয়ার আলী বলেন, অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

error: Content is protected !!

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :