ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ

পরিতোষ কুমার বৈদ্যঃ

শ্যামনগরের মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেস ক্লাব শক্ত নেতৃত্বে অল্প দিনেই ঘুরে দাঁড়ায়। এরই অংশ হিসেবে উক্ত প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী সুন্দরবন ভ্রমণের আয়োজন করা হয়। ২২ জানুয়ারি শুরু হওয়া ভ্রমণ ২৪ তারিখ শনিবার মধ্য রাতেই শেষ হয়। এই ভ্রমণ কর্মসূচির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ এবং সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

ভ্রমণে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ সহ ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ভ্রমণকালে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রাণভাণ্ডার। সাংবাদিকদের এ ধরনের ভ্রমণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।

সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত বন্ধন দৃঢ় করতেই এই ভ্রমণের আয়োজন। পাশাপাশি সুন্দরবনের বাস্তব চিত্র কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।

ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগায়। ভবিষ্যতেও সুন্দরবন প্রেস ক্লাবের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :