শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু
২৭ অক্টোবর আনুমানিক বিকাল ৫ টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুর্গাবাটী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পার্বতী রানী নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়িতে কেউ না থাকায় পার্বতী রানী গরুর খড় কাটা মেশিনের পাশে খড় নিয়ে গরুর গোয়ালে দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, খড় কাটা মেশিনে ব্যবহৃত বিদ্যুতের লাইনটি নিরাপদ না হওয়ায় হাত দেওয়ার সাথে সাথে শর্ট করে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে খড় কাটা মেশিনের উপর পড়ে যায়, যেখানে ঐ লাইন খড়কাটা মেশিনের সাথে যুক্ত হয়ে যায়। পরে প্রতিবেশীদের নজরে পড়লে তারা মেইন সুইচ বন্ধ করে পার্বতী রানীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আরও পড়ুনঃ নড়াইলে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আলেক সভাপতি, পলাশ সম্পাদক নির্বাচিত থানা পুলিশকে জানানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য পৌঁছাননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।
২৭ অক্টোবর আনুমানিক বিকাল ৫ টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুর্গাবাটী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পার্বতী রানী নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বাড়িতে কেউ না থাকায় পার্বতী রানী গরুর খড় কাটা মেশিনের পাশে খড় নিয়ে গরুর গোয়ালে দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খড় কাটা মেশিনে ব্যবহৃত বিদ্যুতের লাইনটি নিরাপদ না হওয়ায় হাত দেওয়ার সাথে সাথে শর্ট করে ওয়ালের সাথে ধাক্কা দিয়ে খড় কাটা মেশিনের উপর পড়ে যায়, যেখানে ঐ লাইন খড়কাটা মেশিনের সাথে যুক্ত হয়ে যায়।
পরে প্রতিবেশীদের নজরে পড়লে তারা মেইন সুইচ বন্ধ করে পার্বতী রানীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
থানা পুলিশকে জানানো হলেও রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্য পৌঁছাননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার 
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 




















