ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে বনজীবীদের সমস্যা দূরীকরণে লবি এবং এ্যাডভোকেসি সভা

বনজীবীদের সমস্যা দূরীকরণের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর আয়োজনে উন্নয়ন সংস্থা ল্যান্ডেসা-এর আর্থিক সহায়তায় ২৫ আগস্ট, রবিবার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সুশীলন টাইগার পয়েন্টের সভাকক্ষে  ম্যানগ্রোভ ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ ও লাইভলিহুডস প্রজেক্টের লবি এন্ড এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সুশীলনের নির্বাহী প্রধান ও উপকূলবন্ধু মোস্তফা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন বিষয়ক সহ-ব্যবস্থাপনা কমিটি সিএমসি’র সাতক্ষীরা রেঞ্জের সভাপতি মাহমুদা আক্তার।
সভার সভাপতি  সুন্দরবন ব্যবস্থাপনা ও বনজীবীদের কল্যাণের নিমিত্তে নানা বিষয়ে মতামত ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন প্রকল্পের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। সভায় অন্যান্য বক্তারা সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সমস্যা সমাধানের ব্যাপারে গুরুত্ব আরোপের পাশাপাশি উপস্থিত সকলে মিলে বনজীবীদের উন্নয়নে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমসির সাতক্ষীরা রেঞ্জের সহ-সভাপতি জুলেখা বেগম, সিএমসির কোশাধ্যক্ষ ফরিদা পারভিন, পিপলস ফোরামের সভাপতি আব্দুর রশিদ, বেসরকারি উন্নয়ন সংস্থা সিইডিআইও এর নির্বাহী পরিচালক মোঃ আল ইমরান, সুন্দরবন প্রেস ক্লাবের প্রতিনিধি আব্দুর রকিব হায়দার, সিপিজি এর সদস্য পঞ্চি রানী ও ভিসিএফ এর সদস্যবৃন্দ প্রমূখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

শ্যামনগরে বনজীবীদের সমস্যা দূরীকরণে লবি এবং এ্যাডভোকেসি সভা

আপডেট টাইম : ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :