ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে প্রাথমিক দলের ১,০০০ সদস্যকে ৩,০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য:

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্পের আওতায় ২,০১৫টি পরিবার নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় ১ জুলাই ২০২৬, বুধবার সকাল ১১টায় ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে গাবুরা ইউনিয়নের ১,০০০ সদস্যের মাঝে পরিবেশ রক্ষায় ৩টি করে লবণসহনশীল ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, এমঅ্যান্ডই (M&E) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য এবং কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, “একটি গাছ আমাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ না বাঁচলে আমরা বাঁচতে পারব না। তাই বেশি বেশি গাছ লাগাতে হবে। একটি শিশুকে যেমন ছোট থেকে বড় করতে কঠোর পরিশ্রম করতে হয়, তেমনি একটি গাছ লাগানোর পর তার যথাযথ পরিচর্যা করতে হবে। পরিচর্যা না করলে গাছ বড় হবে না। ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নে লবণসহনশীল ও পরিবেশবান্ধব গাছ বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসার দাবি রাখে। এজন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই।”

প্রধান অতিথি কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, “গাবুরায় কদবেল, তাল ও তেঁতুল গাছের চারা রোপণ করলে মাটি ক্ষয় রোধ করা সম্ভব হবে। তালগাছ বজ্রপাত নিরোধক এবং পরিবেশবান্ধব। তাই আপনারা বেশি বেশি এ ধরনের গাছ রোপণ করবেন। ফেইথ ইন এ্যাকশনের লবণসহনশীল ও পরিবেশবান্ধব গাছ বিতরণ কর্মসূচিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।”

উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন এ কর্মসূচির আওতায় প্রাথমিক দলের ১,০০০ সদস্যের মাঝে ১,০০০টি তাল, ১,০০০টি কদবেল এবং ১,০০০টি তেঁতুল গাছের চারা বিতরণ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

error: Content is protected !!

শ্যামনগরে প্রাথমিক দলের ১,০০০ সদস্যকে ৩,০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ

আপডেট টাইম : ১৫ ঘন্টা আগে
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :