ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

পরিতোষ কুমার বৈদ্য:

নারীর প্রতি সহিংসতা কমাতে সাতক্ষীরার শ্যামনগরে নারী সদস্যদের স্বামী ও যুবদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সিসিডিবির শক্তি প্রকল্পের আয়োজনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি শক্তি প্রকল্প কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহায়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন নারী সদস্য শুভ্রা রানী মণ্ডল ও তন্দ্রা রানী।

এ সময় সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মী উপস্থিত ছিলেন। কর্মশালায় দুই ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুব দলের সদস্য এবং নারী দল থেকে দুইজন নারী সদস্যসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নিলীমা রানী ও শুভ্রা রানী মণ্ডল জেন্ডার, জেন্ডার সমতা এবং নারীর অগ্রযাত্রায় স্বামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তন্দ্রা রানী নারীদের অধিকার ও পিছিয়ে পড়া মানুষের অধিকার বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় অংশগ্রহণকারী ভবসিন্ধু মণ্ডল বলেন, “এটি একটি সময়োপযোগী কর্মশালা। গ্রামের কিছু প্রবীণ ব্যক্তিকে এ ধরনের কর্মশালায় অংশগ্রহণ করানো হলে এটি আরও ফলপ্রসূ হতো।”

অপর অংশগ্রহণকারী আবু নাঈম বলেন, “এই কর্মশালা থেকে নারীর প্রতি সহিংসতা নিরসনে অনেক কিছু শিখেছি। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারব বলে আশা করছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :