দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
৬৬
বার পঠিত
শ্যামনগরে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
পরিতোষ কুমার বৈদ্য: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট এলাকায় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নিজের কৃষিজমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। প্রতিদিনের মতো লুৎফর রহমান মাঠে কাজ করতে যান। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। নিহত লুৎফর রহমান ধূমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বজ্রপাতের সময় কৃষক ও মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিয়মিত সতর্ক করে আসছেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিতোষ কুমার বৈদ্য:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট এলাকায় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নিজের কৃষিজমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। প্রতিদিনের মতো লুৎফর রহমান মাঠে কাজ করতে যান। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন।
নিহত লুৎফর রহমান ধূমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতের সময় কৃষক ও মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা নিয়মিত সতর্ক করে আসছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।