ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরের গাবুরায় ৪টি মৌজায় ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

পরিতোষ কুমার বৈদ্য:

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চারটি মৌজায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

রোববার সকাল ৯টা থেকে গাবুরা ইউনিয়নের চারটি মৌজায় দলভিত্তিকভাবে আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও নারীদের অধিকার বিষয়ে আলোচনা সভা এবং র‌্যালির আয়োজন করা হয়।

আলোচনা সভা ও র‌্যালিতে নারী-পুরুষ দলের সভাপতি ও সদস্যবৃন্দ এবং ফেইথ ইন এ্যাকশনের কর্মকর্তারা অংশ নেন। এ সময় গাবুরা ইউনিয়নের চারটি মৌজায় মোট ২১৫ জন নারী, ৪৩ জন পুরুষ, ৪৭ জন কিশোরী ও ২৭ জন কিশোর উপস্থিত ছিলেন।

সূর্যদয় কিশোরী দলের সভাপতি সাদিয়া আক্তার বলেন, নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ, পরিবার ও দেশের উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও কিশোরীরা অনেক সময় শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সমান সুযোগ থেকে বঞ্চিত হয়। আমরা কিশোরীরা যদি শিক্ষিত, সচেতন ও আত্মবিশ্বাসী হই, তাহলে পরিবার ও সমাজকে এগিয়ে নিতে পারব। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত শিক্ষা গ্রহণ করা, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের অধিকার সম্পর্কে জানা।

তিনি আরও বলেন, আজকের এই নারী দিবসে আমরা অঙ্গীকার করি—নিজেদের দক্ষ করে তুলব, অন্য কিশোরীদের পাশে দাঁড়াব এবং একটি বৈষম্যহীন সুন্দর সমাজ গড়তে কাজ করব।

সুর্যমুখী নারী দলের সম্পাদক মোছা: মাজিদা খাতুন বলেন, সমাজ ও পরিবারে এখনো অনেক ক্ষেত্রে নারীদের সিদ্ধান্ত গ্রহণে সমান অধিকার দেওয়া হয় না। নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে আমরা আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং ভবিষ্যতে নারী অধিকার আদায় ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

শ্যামনগরের গাবুরায় ৪টি মৌজায় ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :