পরিতোষ কুমার বৈদ্য:
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্প বাস্তবায়ন করছে।
৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন নারী-পুরুষকে (নারী-৯, পুরুষ-৫) গরু বিতরণের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম, শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের এআইটি উত্তম কুমার গায়েন, ফেইথ ইন এ্যাকশনের হেড অফিসের হিসাব কর্মকর্তা পলাশ হাওলাদার, উক্ত প্রকল্পের হিসাব কর্মকর্তা লরেন্স ঢালী, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর রব কুমার দাস, পতিরাম গায়েন ও হৈমী মন্ডল প্রমুখ।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজ চোখে পড়ার মতো। ফেইথ ইন এ্যাকশন যে সহযোগিতা করছে সেগুলো নিজেদের সম্পদ মনে করে লালন-পালন করতে হবে। আজ ফেইথ ইন এ্যাকশন পরিবারে আয় বাড়ানোর জন্য আপনাদের গরু বিতরণ করছে। সেগুলো যত্ন করে রাখবেন এবং নিজেদের সম্পদ মনে করে লালন-পালন করবেন।”
প্রধান অতিথি জিএম মাছুদুল আলম বলেন, “গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশনের কাজে আমি সন্তুষ্ট। সংস্থার এ ধরনের উন্নয়নমূলক কাজে আপনারা সব সময় সহযোগিতা করবেন। ফেইথ ইন এ্যাকশনের অব্যাহত সহযোগিতার জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ফেইথ ইন এ্যাকশন যে গরু বিতরণ করছে তার রিপোর্ট প্রতিবছর আমাকে দেবেন, তাহলে এর অগ্রগতি আমি বুঝতে পারব। গরু বিতরণে সদস্য নির্বাচন প্রক্রিয়ায় আমার কোনো ভূমিকা নেই। তারা দলের মাধ্যমে সদস্য নির্বাচন করেছেন, যা আমার কাছে স্বচ্ছ মনে হয়েছে।”

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 




















