ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ

পরিতোষ কুমার বৈদ্য:

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্প বাস্তবায়ন করছে।

বুধবার (১০ জুন ২০২৬) দুপুর ১২টায় শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উদ্ধারকারী দলের সদস্যদের মাঝে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়।

সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নম্বর গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রিনিউ-এর অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা স্নিগ্ধা রায়, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ম্যানেজার স্বাগতা চিসিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মঞ্জুর হোসেন, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুল্লাহ বাহার, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিএম নজরুল ইসলাম এবং উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুদা মালী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, হিসাবরক্ষক লরেন্স ঢালী, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মনিটরিং অ্যান্ড লার্নিং (এমঅ্যান্ডএল) অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন, রব কুমার দাস, হৈমী মণ্ডল ও সালমা খাতুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “ফেইথ ইন এ্যাকশনের কাজ সম্পর্কে আগে আমার ধারণা ছিল না। তবে তারা এর আগে ১৩৭টি পানির ট্যাংক ও ২০০ জনকে সবজি চাষের উপকরণ বিতরণ করেছে। আজ দুর্যোগ মোকাবিলার জন্য যে উপকরণ বিতরণ করা হচ্ছে, তা অত্যন্ত সময়োপযোগী। এসব উপকরণ দুর্যোগের সময় মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে এবং দুর্যোগের আগেই মানুষকে সচেতন করতে হবে।”

ইউপি সদস্য ইমাম হাসান বলেন, “ফেইথ ইন এ্যাকশন আমাদের কমিউনিটিতে ভালো কাজ করছে। তাদের এ উদ্যোগ প্রশংসনীয়। গাবুরা ইউনিয়নে প্রায়ই দুর্যোগ দেখা দেয়, তাই দুর্যোগের সময় এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে।”

প্রধান অতিথি জিএম মাছুদুল আলম বলেন, “ফেইথ ইন এ্যাকশনের উদ্যোগে গাবুরাবাসী বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে, যা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্যোগের সময় আগাম সতর্কতা ও উদ্ধারকাজে ব্যবহারের জন্য দেওয়া উপকরণগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন ব্যক্তিগত কাজে এসব উপকরণ ব্যবহার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

উল্লেখ্য, ইউনিয়ন কমিটি, ৯টি ওয়ার্ড কমিটি এবং ৪টি উদ্ধারকারী দলের মাঝে মোট ১৪ সেট সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪টি হ্যান্ড মাইক, ১৪টি ট্রাঙ্ক, ১৪টি করাত, ১৪টি কোদাল, ১৪টি হাতুড়ি, ১৪টি প্লাস, ১৪টি দা, ১৪০টি লাইফ জ্যাকেট, ১৪০ জোড়া গামবুট, ১৪০টি হেলমেট, ১৪০টি রেইনকোট, ২৮০টি অ্যাপ্রোন, ৩০ ফুট দৈর্ঘ্যের ১৪টি দড়ি এবং ২৮টি টর্চলাইট।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ

error: Content is protected !!

শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ

আপডেট টাইম : ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :