ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাফিজ ও স্বাধীন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের (ঘটনার সময় খালি ছিল) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে আনন্দের সঙ্গে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। হঠাৎ একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মুহূর্তেই পরীক্ষা শেষে আনন্দের পরিবেশ শোকে পরিণত হয়।

এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই মেধাবী শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার, সহপাঠী ও আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দের প্রক্রিয়া চলছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় বিএনপি কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ

error: Content is protected !!

শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীর

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :