দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
শালিখায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
শামসুর রহমানঃ মাগুরা শালিখায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে "প্লাস্টিক দূষণ আর নয় / Ending Plastic Pollution" প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ জুন ২০২৫ শনিবার মাগুরা জেলার শালিখা উপজেলার শালিখা ইকোপার্কে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। - দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাগুরা জেলার উপপরিচালক মোঃতাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। - অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে, পরিবেশগত সহনশীল জীবিকা নিশ্চিতে বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্লাস্টিক দূষণের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়। - উক্ত কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন, শালিখা, মাগুরা এবং সহায়তা প্রদান করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। ‘Biodiversity for Resilient Livelihoods (B4RL) in the Modified Ganges Delta of Bangladesh’ প্রকল্পের আওতায় পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগটি গৃহীত হয়।
শামসুর রহমানঃ
মাগুরা শালিখায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “প্লাস্টিক দূষণ আর নয় / Ending Plastic Pollution” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৮ জুন ২০২৫ শনিবার মাগুরা জেলার শালিখা উপজেলার শালিখা ইকোপার্কে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
–
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাগুরা জেলার উপপরিচালক মোঃতাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন।
–
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে, পরিবেশগত সহনশীল জীবিকা নিশ্চিতে বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্লাস্টিক দূষণের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়।
–
উক্ত কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন, শালিখা, মাগুরা এবং সহায়তা প্রদান করে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)। ‘Biodiversity for Resilient Livelihoods (B4RL) in the Modified Ganges Delta of Bangladesh’ প্রকল্পের আওতায় পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগটি গৃহীত হয়।