ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসের প্রস্তুতি সভা

শান্তি নিকেতনে থাকা লালনের গানের পাণ্ডুলিপি ফেরত চেয়ে আবেদন

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আশ্রম থেকে লালন সাঁইয়ের ৩১৪টি গানের মূল পাণ্ডুলিপি কলকাতায় নিয়ে গিয়েছিলেন শিলাইদহের তৎকালীন জমিদার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় ১৩৫ বছরের প্রাচীন ও ঐতিহাসিক সেই গানের মূল পাণ্ডুলিপি বর্তমানে কলকাতার শান্তি নিকেতন রয়েছে। দীর্ঘদিন ধরে মূল পাণ্ডুলিপি ফেরত আনার দাবি জানিয়ে আসছেন লালন ভক্ত, অনুরাগী, অনুসারী ও গবেষকরা। কিন্তু কলকাতার শান্তিনিকেতন থেকে ঐতিহাসিক সেই পাণ্ডুলিপিটি আজও ফেরত পাওয়া যায়নি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন একাডেমির জন্য ঐতিহাসিক সেই পাণ্ডুলিপি ফেরত চেয়েছেন। উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদন করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন স্বাক্ষরিত আবেদন পত্রটি পাঠানো হয়েছে।

এদিকে জেলা প্রশাসকের এ পাণ্ডুলিপি ফেরত চেয়ে উদ্যোগের বিষয়টি ব্যাপক প্রশংসিত হয়েছে। লালন ভক্ত, অনুসারী ও গবেষকরা তাকে সাধুবাদ জানিয়ে দ্রুত পাণ্ডুলিপিটি যাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন একাডেমিতে নিয়ে আসা যায় সে বিষয়ে সরকারের সুদৃষ্টিসহ আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসের প্রস্তুতি সভায় কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ তথ্য জানান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা

error: Content is protected !!

ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবসের প্রস্তুতি সভা

শান্তি নিকেতনে থাকা লালনের গানের পাণ্ডুলিপি ফেরত চেয়ে আবেদন

আপডেট টাইম : ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :